Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন নারী

admin • 21 Dec 2023, 11:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে লাফিয়ে উঠতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন নারী

ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ সব সময়ই যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক করে থাকেন। কিন্তু তারপরও অনেক যাত্রী এ ব্যাপারে সতর্ক থাকেন না।

 

এবার অসতর্ক অবস্থায় এক নারী যাত্রী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে অল্পের জন্য বেঁচে ফিরেছেন। রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সহযোগিতায় ওই নারী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

 

ভারতীয় পশ্চিম জোনের রেলওয়ে কর্তৃপক্ষ এক্স পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে, স্টেশনে একটি ট্রেন এগিয়ে আসছে। ওই ট্রেনটি থামার আগেই তাতে লাফ দিয়ে উঠে পড়েন এক নারী যাত্রী। কিন্তু ভেতরে থাকা যাত্রীদের ধাক্কায় তিনি ছিটকে চাকার নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা এসে ওই নারীকে উদ্ধার করলে তিনি প্রাণে রক্ষা পান।

 

রেলওয়ে পশ্চিম জোনের শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের একজন ভয়হীন নারীকর্মী ওই যাত্রীকে প্রাণে বাঁচিয়েছেন। এরমধ্যে শুধু একটি জীবনই বাঁচেনি, বরং চলন্ত ট্রেন থেকে নামা ও ওঠার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের বিকল্প নেই।

 

অনেকে ওই নারী কর্মীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। একজন আবার লিখেছেন, ট্রেনে অটোমেটিক জানালা লাগানো প্রয়োজন। তাহলে এ ধরনের ঘটনা রোধ করা যাবে।

 

তবে ভারতে এ ধরনের ঘটনা নতুন নয়। গত অক্টোবরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এক যাত্রীকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছিলেন।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।