Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

গেস্ট হিসেবে জাবিতে এসে গাঁজা সেবনের অভিযোগে ২ দিনের কারাদণ্ড পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

Sohag Shah • 23 May 2026, 10:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গেস্ট হিসেবে জাবিতে এসে গাঁজা সেবনের অভিযোগে ২ দিনের কারাদণ্ড পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অতিথি হিসেবে এসে গাঁজা সেবনের অভিযোগে আটক হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (২২ মে) দুপুর প্রায় ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই শিক্ষার্থী হলেন ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ। জানা যায়, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা স্বাধীন বলেন, আমি ফোনে খবর পেয়ে শের এ বাংলা এ কে ফজলুল হক হলের সামনে যাই। সেখানে গিয়ে অভিযুক্ত দুইজন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও আমাদের ক্যাম্পাসের দুইজন শিক্ষার্থীকে নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে ঘটনাস্থলে গিয়ে আমি গাঁজা ও গাঁজা সেবনের কিছু আলামত জব্দ করি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্পাসে মাদক ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।