Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গাজীপুরে বাস উল্টে আহত ১৫

admin • 24 Jan 2024, 03:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাস উল্টে আহত ১৫

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্রিজে একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত বলে জানা গেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কড্ডা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় চালক ও হেলপার বাসের ভেতর থেকে তুরাগ নদে পড়ে যান। এতে বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

ওসি মো. আবু সিদ্দিক জানান, এ ঘটনায় ১০-১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বাস চালক ও হেলপারের অবস্থা গুরুতর। দুর্ঘটনা কবলিত বাসটি ব্রিজ থেকে সরানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।