Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজায় অনাহারে-পানিশূন্যতায় ৩১ শিশুর প্র্রাণহানি

admin • 05 Apr 2024, 08:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গাজায় অনাহারে-পানিশূন্যতায় ৩১ শিশুর প্র্রাণহানি

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে সেখানে অনাহারে ও পানিশূন্যতায় ৩১ শিশুর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া ইসরায়েলি হামলায় এক পা কিংবা উভয় পা হারিয়েছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে বলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় প্রতি ঘণ্টায় ৪ জন শিশু নিহত হচ্ছে।

পিআরসিএস ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি পোস্ট করেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।’ আরেকটি পোস্টে লেখা হয়, ‘গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা উভয় পা হারিয়েছে।’ অপর একটি পোস্টে পিআরসিএস লিখেছে, ‘অনাহার ও পানিশূন্যতার কারণে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩১ শিশুর।’

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।