Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গর্ভনিরোধক বড়ি খাওয়ার পর কিশোরীর মৃত্যু

admin • 19 Dec 2023, 07:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গর্ভনিরোধক বড়ি খাওয়ার পর কিশোরীর মৃত্যু

পিরিয়ডের ব্যথা কমাতে গর্ভনিরোধক বড়ি খাওয়ার কয়েক সপ্তাহ পর যুক্তরাজ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীরর মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, লায়লা খান নামের ওই কিশোরী মৃত্যুর কয়েকদিন আগে পিরিয়ডের তীব্র ব্যথায় ভুগছিলেন। তখন বন্ধুদের পরামর্শ অনুযায়ী গত ২৫ নভেম্বর থেকে গর্ভনিরোধক বড়ি খাওয়া শুরু করেন তিনি। কিন্তু ৫ ডিসেম্বর থেকে মাথাব্যথা ও পরবর্তীতে বমি করা শুরু করেন লায়লা।

ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতি ৩০ মিনিট পর পর বমি করতে লায়লাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। চিকিৎসক জানান তার পেটে সমস্যা হয়েছে, সেই অনুযায়ী লায়লাকে ট্যাবলেটও দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা তেমন খারাপ ছিল না বলে জানান চিকিৎসক।

 

তবে ওইদিনই লায়লার অবস্থা আরও খারাপ হয়ে যায়। বাথরুমে যাওয়ার পর লায়লা সেখানে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানের পর জানা যায়, লায়লার মাথায় রক্ত জমাট বেধে গেছে।

 

কি কারণে মাথার রক্ত জমাট বেধে লায়লার মৃত্যু হলো সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, যেদিন লায়লা মারা যান সেদিনও চিকিৎসক ধরতে পারেননি তার শারীরিক অবস্থা কতটা খারাপ ছিল।

 

লায়লার পরিবার জানিয়েছে যে, তাদের মেয়ের অঙ্গ-প্রত্যঙ্গ দান করে দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে, বড়দিনের পাঁচ দিন আগে লায়লার অঙ্গ-প্রত্যঙ্গ পাঁচ জনের শরীরে প্রতিস্থাপিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।