Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গরুর দুধে বার্ড ফ্লুর ভাইরাস শনাক্ত, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

admin • 19 Dec 2024, 01:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গরুর দুধে বার্ড ফ্লুর ভাইরাস শনাক্ত, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে এই ঘোষণা দেন বলে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

 

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও কিছু গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থান গুরুতর। তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে।

 

গভর্নর নিউজম বলেছেন, সরকারি সংস্থাগুলো যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেজন্য রাজ্যজুডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখনো পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ব্যক্তি থেকে ব্যক্তিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার কোনো খবর পাননি।

 

নিউজম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।