Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফিরবে:জয়

admin • 08 Aug 2024, 05:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফিরবে:জয়

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম বার্তাসংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জয় এ কথা জানিয়েছে। যদিও জয় এর আগে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতি করবেন না।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে জয় আরও বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।

 

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। ভারত তাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়।

 

জয় বলেছেন, ‘হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে।

 

আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করব। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।’

 

আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।