Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

খাবারে বিষ প্রয়োগ করে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা

admin • 11 Jan 2024, 09:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাবারে বিষ প্রয়োগ করে একই পরিবারের ১১ সদস্যকে হত্যা

খাবারে বিষ প্রয়োগের মাধ্যমে একই পরিবারের নারী ও শিশুসহ ১১ জন সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বাড়িতে। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) এ খবর জানায় পাকিস্তান পুলিশ। পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এরি নিউজ ও দ্য ডন।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, বুধবার খাইবার-পাখতুখাওয়া প্রদেশের লাকি মারওয়াতের শেখ নিয়াজী কুর্না তখতিখেল এলাকায় একটি বাড়িতে শিশুসহ একই পরিবারের ১১ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহত পরিবারের এক আত্মীয় দুই দিন আগে ওয়াজিরিস্তান থেকে খাবার কিনে নিয়ে এসেছিলেন বলে অভিযোগ উঠেছে। তারা প্রাথমিক তদন্তে ধারণা করছে দু’দিন আগে বিষাক্ত পদার্থ মেশানো খাবার খেয়ে পরিবারের সবার মৃত্যু হয়েছে।

 

নিহতদের মধ্যে দুই ভাই ও তাদের দুই স্ত্রী এবং তাদের ছয় শিশু সন্তান সবাইকে কয়েক দিন আগে বিষপ্রয়োগ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

 

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রাদেশিক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেন পুলিশের মহাপরিদর্শকের কাছে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।