Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

খাবার খাওয়ার সময় ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ, আহত ৪

admin • 01 Mar 2024, 05:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খাবার খাওয়ার সময় ক্যাফেতে হঠাৎ বিস্ফোরণ, আহত ৪

দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ করে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। শুক্রবার (০১ মার্চ) দুপুর ১টার দিকে ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে এ ঘটনা ঘটেছে।

 

কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আহত চার জনের মধ্যে তিন জন ক্যাফের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

 

ভারতীয় সংবাদমাধ্যমে পিটিআই জানিয়েছে, ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। যদিও অন্য একটি সূত্র জানিয়েছে, ওই ক্যাফেতে আইইডি বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি।

 

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্যাফে যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বোম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। ক্যাফেতে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।