Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর 'কনসার্ট ফর জহির' র অর্থ হস্তান্তর

admin • 14 Mar 2024, 01:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর 'কনসার্ট ফর জহির' র অর্থ হস্তান্তর

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচের) শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার জন্য সংগ্রহীত অর্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম তাঁর পরিবারের সদস্যদের নিকট সংগ্রহীত তিন লাখ ৮১ হাজার ৫০০ টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক মাহির আমির মিলন সহ অন্যানা।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে 'কনসার্ট ফর জহির' শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট হয়েছে। কনসার্টে কুঁড়েঘর, মেট্রোলাইফ, অডড সিগনেচার, এনকোর, চান্দের গাড়ি, গল্প, প্রতিবিম্ব, মনের মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডদলসহ মোট ১৪ টি ব্যান্ডদল অংশ নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।