Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আ. লীগ নেতা

admin • 24 Dec 2023, 01:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণায় আ. লীগ নেতা

নরসিংদী-২ (পলাশ) আসনে অস্ত্র নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ দিলীপের পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন কান্দাইল গ্রামে নৌকার প্রচারণা চালানোর সময় তার কোমরে পিস্তল ছিল। ইতিমধ্যে কোমরে অস্ত্র নিয়ে প্রচারণা চালানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থীকে সঙ্গে নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভুইয়া রিপন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল ছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল থাকা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

এর আগে, গত ৪ ডিসেম্বর নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, কোমরে আমার পিস্তল ছিল, এটা ঠিক। তবে আমি কাউকে ভয় দেখায়নি। অস্ত্রটি লাইসেন্সকৃত। এর আগে ইউপি নির্বাচনে আমার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে। তাই এটা সঙ্গে রেখেছি। অন্য কিছু নয়।

 

নরসিংদী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আনোয়ারুল আশরাফ দিলীপের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

ব্যাপারে আমদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি, কেউ আমাদের কাছে অভিযোগও করেননি। খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম বলেন, এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন চলাকালে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়। অস্ত্র প্রদর্শন সেটা বৈধ বা অবৈধ হোক আপাতত নিষিদ্ধ।

  সুত্র: চ্যানেল ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।