Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কোটা সংস্কারের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

admin • 03 Jul 2024, 09:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কোটা সংস্কারের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে, কমিশন গঠন করে দ্রুততম সময়ে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আজ বুধবার (৩রা জুলাই) বেলা১১ টায় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে মিছিল বের হয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন মর্ডান মোড় প্রদক্ষিণ করে২ নং গেটে গিয়ে পদযাত্রা ও সমাবেশ শেষ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী হাতে পোস্টার এবং বিভিন্ন রকম স্লোগানে পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের দাবি দাওয়া উপস্থাপন করেন।তাদের পোস্টারগুলোতে সুযোগের সমতা সংবিধানের মূল কথা,কোটা প্রথা নিপাত যাক,মেধাবীরা মুক্তি পাক, নাতী পুতি বন্ধ কর মেধা দিয়ে দেশ দিয়ে গড় এই রকম বিভিন্ন শ্লোগান লেখা ছিল। তারা বলেন,স্মার্ট বাংলাদেশে আনস্মার্ট এবং বৈষম্যমূলক নীতি আমরা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলোও আমরা এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল হোক,কোটা থাকুক,তবে সেটা সামান্য এই আইন করেই পরিপত্রটি পাস হোক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।