Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কোটা আন্দোলন: জিরো পয়েন্টে অবরোধ করেছে জবি শিক্ষার্থীরা

admin • 08 Jul 2024, 10:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলন: জিরো পয়েন্টে অবরোধ করেছে জবি শিক্ষার্থীরা

সরকারী চাকুরিতে কোটা ব্যবস্থার স্থায়ী সংস্কার ও ২০১৮ সালের জারিকৃত পরিপত্র অনুযায়ী কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং গুলিস্থানে জিরো পয়েন্টে অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের ব্যনারে এই কর্মসূচি পালন করেন তারা।

সোমবার(০৮জুলাই) ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে এ আন্দোলন কর্মসূচির শুরু হয়।পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে গুলিস্তান জিরো পয়েন্টে এসে সড়কে অবস্থান নেয়।

এসময় আন্দোলনকারীরা তাঁতিবাজার মোড়ে পুলিশের বাঁধা পেরিয়ে গুলিস্তান অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু ফুলবাড়িয়া এসে আবারো পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এসময় কয়েকদফা পুলিশের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।কিন্তু শিক্ষার্থীদের গণজোয়ার রুখতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একে একে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে শিক্ষার্থীরা গুলিস্তান জিরো পয়েন্টে এসে সড়ক অবরোধ করে। তবে এম্বুল্যান্স সহ অন্যান্য জরুরী পরিসেবা তারা তাদের অবরোধের আওতামুক্ত রাখে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলা বিভাগের শিক্ষার্থী সাদেক আবদুল্লাহ বলেন, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের দাবি আদায়ে অনড়।কোনো প্রতিকূলতা আমরা মানবো না আজকে। স্বাধীন দেশে আমরা কোনো বৈষম্য আর দেখতে চাই না।

এ বিষয়ে আরেকজন আন্দোলনকারী পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, একটি স্বাধীন জাতি কখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারে না। তাই আমরা ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করে যাবো, যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয়। আমরা আশা করি, সরকার আমাদের কোটা সংস্কারের এই যৌক্তিক দাবি শীঘ্রই মেনে নিবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।