Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

admin • 14 Sep 2023, 09:05 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কৃষি মার্কেটের আগুন নেভাতে যোগ দিয়েছে সেনাবাহিনী

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে। এছাড়া কিছুক্ষণ পর পর এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। 

এদিকে ঘটনাস্থলে পানির সঙ্কট দেখা দিয়েছে। যার জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৪ টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩ টা ৫২ মিনিটে। প্রথমে ৭ টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেওয়া হয়।

এদিকে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।