Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কৃষকের উন্নয়নে নেয়া মেগা প্রকল্প এখন কৃষকের গলার কাটা!

admin • 06 Oct 2024, 10:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কৃষকের উন্নয়নে নেয়া মেগা প্রকল্প এখন কৃষকের গলার কাটা!

দেশের কৃষিতে যান্ত্রিকীকরণের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। কৃষকের সাশ্রয়ের কথা বিবেচনায় এ উদ্যোগ নেয়া হয়। প্রথম দু’টি প্রকল্পে প্রায় ৫০০ কোটি টাকা খরচ করা হলেও যান্ত্রিকীকরণের চলমান প্রকল্পটিতে খরচ করা হচ্ছে ৩ হাজার কোটি টাকারও বেশি।

 

এটি দেশের কৃষিতে সবচেয়ে বড় একক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষককে যন্ত্র কিনতে আর্থিক সহায়তা করে। যেমন- ধান কাটার যে যন্ত্রটির দাম ৩০ লাখ টাকা, সেখানে সরকার দিবে ৫০ শতাংশ, মানে ১৫ লাখ টাকা। বাকিটা দেবে কৃষক। অর্থাৎ ৩০ লাখ টাকা দামের যন্ত্র কৃষক পাবে মাত্র ১৫ লাখ টাকায়।

সরকারের দেয়া এই ভর্তুকির পরিমাণ হাওর ও উপকূলীয় এলাকায় আরও বেশি ৭০ শতাংশ। অর্থাৎ ৩০ লাখ টাকার যন্ত্রের জন্য কৃষককে দিতে হবে মাত্র ৯ লাখ টাকা, বাকিটা দেবে সরকার। মাত্র সাড়ে তিন বছরে প্রায় ৪০ হাজার যন্ত্র ভর্তুকির মাধ্যমে দেয়া হয় কৃষককে। বলা চলে, বিদ্যুতের গতিতে এই প্রকল্পে টাকা খরচ করা হয়েছে।

 

ভর্তুকিতে যন্ত্র দেয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই তালিকাটিতে কৃষকের নাম-ঠিকানা, যন্ত্রের নাম, মডেল, ইজ্ঞিন-চ্যাসিস নম্বরসহ সরবরাহকারী কোম্পানিগুলোর নাম-ঠিকানাও রয়েছে।

 

মোট ১২ ধরণের কৃষিযন্ত্র কিনতে সরকারি সহায়তা দেয়া হয়েছে কৃষককে। ফসল বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত কৃষকের যেসব যন্ত্রের প্রয়োজন হয় সবই আছে ভর্তুকির এই তালিকায়।

 

তবে এগুলোর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে, ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার। কৃষকের এই যন্ত্রটির প্রয়োজনীয়তা যেমন বেশি, তেমনি চাহিদাও। কোম্পানি ভেদে একটি কম্বাইন হারভেস্টারের দাম ৩০ থেকে ৪৫ লাখ টাকা। এই যন্ত্রটিকে ঘিরেই অনুসন্ধান।

ভিডিও লিংক: সূত্র: চ্যানেল ২৪
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।