জাতীয়
সারা দেশ
কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল
admin
• 17 Jul 2022, 11:17 AM
• পঠিত 1 বার
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে কুরআন খতম, স্মরণসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার দুপুরে সেরকান্দি বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচি পালিত হয়েছে।
অনুষ্ঠানে যুগান্তরের কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঙাল হরিণাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহীন।
এ সময় কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো ৫নং ওয়ার্ড কাউন্সিলর এসএম রফিক,
এটিএন বাংলার স্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, ক্যামেরাপারসন মেজর আহমেদ, বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও
সেরকান্দি উম্মুল কুরা ইসলামি হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন আজহারী।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





