Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

admin • 08 Mar 2024, 10:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালীতে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

"নারী-পুরুষ সমঅধিকার সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।