Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

admin • 18 Nov 2023, 07:15 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুকুরের কামড় খেলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট

মলদোভায় গিয়ে কুকুরের কামড় খেয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার বেলেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের

 

এদিন মলদোভার প্রেসিডেন্টের সরকারি ভবনের কোর্টইয়ার্ডে হাঁটছিলেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। তখন মলদোভার প্রেসিডেন্ট মিয়া সান্দুর কুকুরকে আদর করার চেষ্টা করেন তিনি। আর তখনই কামড় মেরে বসে এটি।

 

এ ঘটনায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট। তিনি বলেন, ওই সময় কুকুরটি অনেক মানুষ দেখে ভয় পেয়ে যায়। আর ভয় থেকেই আদর করতে আসা অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে কামড় দেয়। তার কুকুরটির নাম কোদরত।

 

এ ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মলদোভার স্পিকারের সঙ্গে দেখা করেন। ওই সময় তার হাতে ব্যান্ডেজ দেখা যায়।

 

মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে দুইদন আগে দেশটির রাজধানী চিয়ানসুতে যান অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট। মূলত মলদোভার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ব্যাপারে কথা বলেন তিনি।

শুক্রবার ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে ভেন ডার কুকুরের জন্য সমবেদান প্রকাশ করেছেন। তিনি লিখেন, প্রত্যেকেই জানেন আমি কুকুরকে কতটা ভালোবাসি। তবে কুকুর কামড়ানোর পরও আমাদের মিটিং ভালো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।