Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

কারাগারে ইমরানের সাথে স্ত্রী বুশরা বিবির সাক্ষাত

admin • 11 Aug 2023, 06:59 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারাগারে ইমরানের সাথে স্ত্রী বুশরা বিবির সাক্ষাত

কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সাথে দেখা করলেন তার স্ত্রী বুশরা বিবি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রথমবারের মতো জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেন বুশরা বিবি। এ সময় বুশরার সঙ্গে ছিলে ইমরান খানের আইনজীবীরা।

জিওর খবরে বলা হয়, ইমরান খান ও বুশরা বিবির মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে কথা হয়।

তবে আইনজীবী নাঈম পাঞ্জোতা, শের আফজাল মারওয়াত এবং আলি ইজাজ বুট্টার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।

প্রতিবেদনে বলা হয়, বুশরা বিবি ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান। তবে কোর্টের নির্দেশনা দেখানোর পরেও ইমরান খানের সঙ্গে লিগ্যাল টিমের দেখা করতে দেয়া হয়নি।

তোশাখানা মামলায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পিটিআই চেয়ারম্যানকে শনিবার সন্ধ্যাতেই দেশটির পাঞ্জাবের আত্তক কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।