মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহুসংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স কাজাখস্তানের জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়।
জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না-সেই সন্ধানও শুরু হয়েছে।
বিস্তারিত আসছে...





