Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে জাহাঙ্গীর

admin • 28 Oct 2023, 02:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে জাহাঙ্গীর

বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে গাজীপুর থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

   

শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহাহনগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকার বিরোধীদের মিথ্যাচার-গুজব ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সমাবেশে যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি শনিবার বেলা ১১টার দিকে মাত্রা শুরু করেন।

   

এ সমাবেশকে ঘিরে সদ্য দলে ফেরা জাহাঙ্গীর আলম স্থানীয়ভাবে আওয়ামী লীগে তার প্রভাব ও শক্তি প্রদর্শন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। এছাড়া দীর্ঘদিন দলের বাইরে থাকায় দলের এলোমেলো তৃণমূলকে সুসংগঠিত করতে এবং নিজের অবস্থান আরো সুদৃঢ় করতে তিনি ছুটে চলেছেন প্রতিটি ওয়ার্ডে ও পাড়া মহল্লায়।

 

জাহাঙ্গীর আলম জানান, শেখ হাসিনা আমাকে দলে ফিরিয়ে নিয়েছেন। তিনি আমার আস্থা ও বিশ্বাসের জায়গা। আমি আমার সবটুকু দিয়ে পার্টি ও সরকারকে সহযোগিতা করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।