Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

কটাক্ষের মুখে সানি লিওন

admin • 19 Nov 2023, 07:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কটাক্ষের মুখে সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন নীল সিনেমার দুনিয়া থেকে বিদায় নিলেও এখনও অতীত পেছনে ফেলতে পারেননি। প্রায়সময়েই নানা কারণে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি তেমনি কিছুর শিকার হলেন সানি। সহ-অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়েছিলেন এ অভিনেত্রী।

 

এ সময় সানির পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। সেখানে সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

 

সানি লিওনকে গঙ্গার পাশে নেটিজেনরা একদমই ভালোভাবে নিতেই পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও প্রকাশ পেতেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা।

 

একজন লিখেছেন, সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে এখন পাপ ধুতে গঙ্গায় হাজির হয়েছে। আরেকজন লেখেন, একশ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে। কেউ আরও কটাক্ষ করে লিখেছেন, মা গঙ্গাকে একেবারেই অপবিত্র করে দিলো।

 

যদিও সানি লিওনকে এসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি। কারণ এমন অপ্রীতিকর ঘটনা তার জন্য নতুন নয়। প্রতিবারই নিশ্চুপ থেকে নিন্দুকদের সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

 

প্রসঙ্গত, গেলো (১৫ নভেম্বর) বুধবার প্রকাশ্যে এসেছে সানি লিওনের মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে এই অভিনেত্রীকে। এরপরেই দুজন মিলে বারাণসীতে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।