ক্রিকেট
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা,ফিরলেন সাব্বির
admin
• 13 Aug 2022, 01:11 PM
• পঠিত 1 বার
নানা বিতর্কের মধ্যে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। শনিবার (১৩ আগষ্ট) বিকালে রাজধানীর গুলশানে এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এর আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন এবাদত হোসেন। দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে সাব্বির রহমানকে।
এশিয়া কাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।




