Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান রিপন

admin • 10 Jan 2023, 08:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এমপি হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান রিপন

একাদশ জাতীয় সংসদের ৩৩ (গাইবান্ধা-৫) আসনের এমপি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (১০ জানুয়ারি) উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসানকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।