Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

এবার হ্যাকিংয়ের শিকার ঢাকা কলেজের ফেসবুক পেজ

admin • 28 Mar 2023, 10:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার হ্যাকিংয়ের শিকার ঢাকা কলেজের ফেসবুক পেজ

ঢাকা কলেজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে পেজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

 

ভিয়েতনামের কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেয়ার পর এরইমধ্যে প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দেয়া হয়েছে।

 

কলেজের ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘কলেজের পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেটের সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’

 

তবে বিষয়টি অস্বীকার করেছেন কলেজের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. ইয়াসিন তানভীর। তিনি বলেন, ‘পেজ হ্যাক হয়নি। ফেসবুক সিস্টেম আপডেট করেছে। এজন্য সাইটে একটু ঝামেলা হচ্ছে। আমরা রিপোর্ট করেছি। ফেসবুক একটা সময় নিয়েছে, দ্রুত আমাদের জানাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।