Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

তাহসান ভক্তদের জন্য সুখবর!

admin • 06 Jan 2025, 04:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তাহসান ভক্তদের জন্য সুখবর!

গত দুদিন ধরে দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বলা যায়, এই সংগীতশিল্পীর বিয়ের খবর এখন টপ অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। এমন সময়ে তাহসান ভক্তদের জন্য আসল আরো এক সুখবর। জানা গেছে, এক নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তাহসান।

শুধু তাই নয়, গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন এই শিল্পী।

 

তাহসানের সেই নতুন গানের নাম ‘একা ঘর আমার’ বা ‘লোনলি হোম’। স্যাড-রোম্যান্টিক গানটির কথা ও সুরও এই গায়কের নিজের। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। এরই মধ্যে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।

'

গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আর সেখানে অভিনয় করেছেন গানের শিল্পীরাই। অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করা হয়েছে এটি।'

 

আজ সোমবার (৬ জানুয়ারি) অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।