Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এবার ব্যাগে মল নিয়ে ঘুরতে হবে এভারেস্ট আরোহীদের!

admin • 08 Feb 2024, 09:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এবার ব্যাগে মল নিয়ে ঘুরতে হবে এভারেস্ট আরোহীদের!

মাউন্ট এভারেস্টের আরোহীদের জন্য এবার নতুন এক নিয়ম করে দেওয়া হলো। এখন থেকে পর্বতারোহীরা আরোহণ কিংবা নামার সময় কোথাও মলত্যাগ করলে তা সেখানে ফেলে রাখতে পারবেন না। সাথে রাখা বিশেষ ব্যাগে রাখতে হবে। এরপর সেগুলো বেস ক্যাম্পে এনে ডিসপোজ করার নির্দেশও দেওয়া হয়েছে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পাসাং লামু নামক নেপালের একটি আঞ্চলিক একটি প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ইদানিং পাহাড়ে দুর্গন্ধ বেড়ে গেছে। তাপমাত্রার কারণে এসব মল পুরোপুরি মিশতে পারছে না।

 

পাসাং লামু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মিংগমা শেরপা বলছেন, ‘পাথরের মধ্যে মানুষের মল পড়ে থাকার অভিযোগ পাচ্ছি আমরা। এ কারণে অনেক আরোহী অসুস্থ হয়ে যাচ্ছেন। এতে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এখন থেকে সঙ্গে মলত্যাগের বিশেষ ব্যাগ কিনে নিয়ে যেতে হবে। ফিরে আসার পর সবার ব্যাগ চেক করা হবে।’

 

সাধারনত আরোহণের সময় পর্বতারোহীরা সেখানে দীর্ঘ সময় থাকেন। এ কারণে বেস ক্যাম্পের পাশে টয়লেট বানানো হয়। তবে কোনো কোনো জায়গায় এভাবে গর্ত করা যায় না। এ কারণে কোলা মাঠে করতে হয় মলত্যাগ। মাত্র কয়েকজন সচেতন আরোহী আছেন, যারা এগুলো ব্যাগে করে নিয়ে আসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।