Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

এবার পল্টনে বাসে আগুন

admin • 20 Nov 2023, 07:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এবার পল্টনে বাসে আগুন

রাজধানীর পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তেরা। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ সোমবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

   

জানা গেছে, সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহনের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

   

যাত্রীরা জানায়, বাসটি পল্টন আসার পর বেশ কয়েকজন তাড়াহুড়ো করে নেমে যায়। এরপরই বাসের পেছন দিকে আগুন জ্বলতে দেখা যায়। পরে পথচারীরা আগুন নেভান।

   

এর আগে দুপুরে মিরপুর-১০ এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া বিকেল ৩টা ১৫ মিনিটে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলিতে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।