Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

এবার টাইব্রেকারে ক্রোয়েশিয়া-জাপান ম্যাচ

admin • 05 Dec 2022, 11:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এবার টাইব্রেকারে ক্রোয়েশিয়া-জাপান ম্যাচ

চলতি বিশ্বকাপে প্রথমবারের মত অতিরিক্ত সময়ে গড়ায় নকআউট পর্বের কোনো ম্যাচ। তবে সেখানেও ম্যাচের ফল বের না হওয়ায় টাইব্রেকারে গড়িয়েছে ক্রোয়েশিয়া-জাপান ম্যাচ।

 

দুর্দান্ত খেলা উপহার দিয়ে জাপান-ক্রোয়েশিয়া দুই দলই এক গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে।

এর আগে, ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে পায়ে লেগে চলে যায় জাপানের ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠালে লিড পায় সামুরাই ব্লুরা।

ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফিরে ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে ফেরে সমতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।