Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

এডওয়ার্ড কলেজ ছাত্রদল কাউন্সিলে ইসির দায়িত্বে ইবি সদস্য সচিব মিথুন

admin • 13 Apr 2025, 07:00 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এডওয়ার্ড কলেজ ছাত্রদল কাউন্সিলে ইসির দায়িত্বে ইবি সদস্য সচিব মিথুন

পাবনার সরকারী এডওয়ার্ড কলেজের শাখা ছাত্রদলের আসন্ন কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।

 

একই দায়িত্বে আরও আছেন রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল সভাপতি আল-মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু। উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন রাবি শাখা ছাত্রদল আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। শনিবার (১২ এপ্রিল) ইবি শাখার সদস্য সচিব সূত্রে এই তথ্য জানা যায়।

 

এর-আগে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক মো: সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কাউন্সিলের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০শে এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

 

উক্ত কাউন্সিল উপলক্ষে ১৩ই এপ্রিল হতে ১৫ই এপ্রিল কলেজ প্রাঙ্গনে সদস্য ফরম বিতরণ করা হবে। জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সকল শিক্ষার্থীদের উক্ত সময়ের মধ্যে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এডওয়ার্ড কলেজের অস্থায়ী ছাত্র সংসদ প্রাঙ্গনে নির্ধারিত সময়ের মধ্যে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ফরম ফরম বিতরণ ও জমাদান হবে।

 

এদিকে ২০শে এপ্রিল ভোটগ্রহণের সময় সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত। অনুষ্ঠেয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

 

এছাড়াও উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ এবং মোকছেদুল মোমিন মিথুন। উক্ত কাউন্সিলে আরও উপস্থিত থাকবেন পাবনা জেলা শাখা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স।

 

এবিষয়ে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমাকে এই দায়িত্বে উপযুক্ত মনে করায় জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদের কবলে থাকায় আমরা স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম বা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করতে পারিনি।

 

জুলাই অভ্যুত্থান যেহেতু আমাদের সুযোগ করে দিয়েছে স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম করার তাই চেষ্টা থাকবে একটা উৎসবমুখর পরিবেশে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিল আয়োজনের। সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করে সবার ভোটের ভিত্তিতে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে যথাসাধ্য চেষ্টা করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।