একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও; একসময় বিটিভিতে প্রচারিত এক বিজ্ঞাপনের এই সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই বিজ্ঞাপনের মডেল ছিলেন সাদ হোসেন।
কিডনিজনিত অসুখে ভুগে গতকাল শুক্রবার মারা যান তিনি। দেশের একাধিক সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷
সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।
জানা গেছে, আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে।





