Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

একসঙ্গে দুই চাকরি করবেন দুদকের সেই শরীফ

admin • 31 May 2023, 08:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
একসঙ্গে দুই চাকরি করবেন দুদকের সেই শরীফ

বেসরকারি একটি পর্যটন সংস্থায় যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। আগামী জুলাই থেকে তিনি ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে প্রধান নির্বাহী হিসেবে (সিইও) কাজ শুরু করবেন তিনি।

 

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে শরীফ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত বছরের অক্টোবরে আমি এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছি। আমি প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করছি। তবে ওইটা আমার পার্টটাইম চাকরি। নতুন করে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার দিয়েছে। আমি কাজ করতে রাজি হওয়ায় তারা নিয়োগপত্র দিয়েছেন। এটিও পার্টটাইম চাকরি।

 

পার্টটাইম হওয়ায় একসঙ্গে দুই চাকরি চালিয়ে যাওয়ার কথাও জানান শরীফ উদ্দিন।

 

গত বছরের ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশকিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়ে চাকরি হারান বলে অভিযোগ ওঠে।

 

দুদক থেকে চাকরি যাওয়ার পর ৯ মাস বেকার ছিলেন শরীফ উদ্দিন। তারপর বাধ্য হয়ে নগরের ষোলশহর রেলস্টেশনে ভাইয়ের দোকানে বসেন তিনি। এটি নিয়ে গত নভেম্বরে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাকে চাকরিতে নিতে আগ্রহ দেখায়। একপর্যায়ে শরীফ উদ্দিন এক্সন এনিম্যাল হেলথ নামে একটি প্রতিষ্ঠানের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে চাকরি শুরু করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।