Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন

admin • 12 Dec 2024, 07:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মকর্তাদের পদায়ন

লটারির মাধ্যমে ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন উপসহকারী কর্মকর্তাদের পদায়ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আজ বৃহ্স্পতিবার জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত এসব কর্মকর্তাকে এভাবেই কর্মস্থল ঠিক করে দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

 

বর্তমান কর্মস্থলে তিন বছর অতিক্রম করেছেন এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে বিকেলে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

 

পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে চেষ্টা করেছি। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আমরা আশা করছি, কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা দেবেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।