Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

উজবেকিস্তানের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের বৈঠক

admin • 07 Mar 2023, 02:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উজবেকিস্তানের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমের বৈঠক

উজবেকিস্তানের নব-নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী বাখ্তিয়ার সাইদভ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উজবেকিস্তানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।

 

(৬ মাচ) সোমবার উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বাগত জানান।

 

দেড় ঘন্টা ব্যাপি  বৈঠকে  উজবেক সরকারি প্রতিনিধিদলের আসন্ন ঢাকা সফরসহ উজবেকিস্তান- বাংলাদেশের বানিজ্য, অর্থনৈতিক, বিনিয়োগ,এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিপাক্ষিক ইস্যু নিয়ে নব-নিযুক্ত মন্ত্রীর সাথে  আলোচনা  করেন রাষ্ট্রদূত ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।