Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

admin • 16 Sep 2024, 11:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ যোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতির সচিবরাসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।