Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ঈদে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করলো আরব আমিরাত

admin • 01 Apr 2024, 04:36 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঈদে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করলো আরব আমিরাত

চাঁদ দেখা যাক বা না যাক ঈদের ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। এবার মুসল্লিদের পবিত্র ঈদুল ফিতর পালনের অপেক্ষা। হিজরি সন অনুযায়ী পবিত্র রমজান ২৯ বা ৩০টি হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা গেলেই শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি থাকবে। তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকার চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন। খবর খালিজ টাইমস

দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।

এ বছর পবিত্র রমজান শেষে আরব আমিরাতের সরকারি চাকরিজীবীরা লম্বা সময় ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।