Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইরানের স্থাপনায় মার্কিন বিমান হামলা, নিহত ১৮

admin • 03 Feb 2024, 11:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইরানের স্থাপনায় মার্কিন বিমান হামলা, নিহত ১৮

ইরাক ও সিরিয়ায় ইরানের স্থাপনায় বিমান হামলায় কমপক্ষে ১৮ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এসব হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী ব্রিটেন-ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ১৮ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন।

 

মার্কিন কর্মকর্তারা বলছেন, তাঁদের এ হামলা সফল হয়েছে। ইরানের সাতটি স্থাপনায় ৮৫টি আলাদা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এরমধ্যে চারটি সিরিয়ায় ও তিনটি ইরাকে।

 

বিবিসি জানায়, সিরিয়া ও ইরাকে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাতটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে এসব হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান অংশ নেয়।

 

এর মধ্যে ছিল দূরপাল্লার বি১ বোমারু বিমান। এটি যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে নেওয়া হয়েছিল। ৩০ মিনিটের মধ্যে সবগুলো হামলা চালানো হয়।

 

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে এ হামলাকে দেখা হচ্ছে। সামরিক ঘাঁটিতে ওই হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন, আহত হন ৪১ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।