Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: আরও দুইজনের ফাঁসি কার্যকর

admin • 07 Jan 2023, 01:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: আরও দুইজনের ফাঁসি কার্যকর

ইরানে সরকারবিরোধী আন্দোলনে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।শনিবার (৭ জানুয়ারি) ফাঁসিতে ঝোলানো ওই দুইজনের বিরুদ্ধে বাসিজ প্যারামিলিটারি বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়েছিলো। এই মামলায় আরও তিনজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, রুহুল্লাহ আজমিয়ানকে অন্যায়ভাবে হত্যার দায়ে প্রধান আসামি মোহাম্মদ মেহেদী কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেনীকে সকালে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বিচার বিভাগ।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।