Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ইয়েমেন থেকে বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

admin • 08 Aug 2023, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইয়েমেন থেকে বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম উদ্ধার

ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘে কর্মরত ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল সুফিউল আনামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সুফিউলকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার ৫ জাতিসংঘ কর্মীর মধ্যে একজন হলেন বাংলাদেশি নাগরিক একেএম সুফিউল আনাম।

সুফিউল ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।