Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

admin • 02 Dec 2022, 04:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবির হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২য় বর্ষের প্রায় সকল শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের অংশ হিসেবে মেহেরপুর জেলার মুজিবনগর ভ্রমণ ও কুষ্টিয়ার কিয়াম মেটালের অন্যতম ডিরেক্টর ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো: রুহুল আমিনের আমন্ত্রণে বিভাগটির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে করে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে বেরিয়ে পড়েন। পরে কিয়াম মেটাল ঘুরে দেখা শেষে সকলে মুজিবনগর ভ্রমনের উদ্দেশ্যে যাত্রার কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দুপুর ২টার দিকে। এরপর দুপুরের খাবার ও স্থানটি ভ্রমণ শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা করেন।

এদিকে এ ট্যুরকে কেন্দ্র করে বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা আনন্দ-আড্ডা-গানে মেতে উঠে। মুজিবনগর ট্যুরে শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক মো: আবদুস সাহেদ মিয়া। এছাড়াও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক শাহাবুব আলম এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।