Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ইবির হলে ছাত্রী নির্যাতন, ছাত্রলীগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

admin • 15 Feb 2023, 08:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবির হলে ছাত্রী নির্যাতন, ছাত্রলীগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রীর এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শাখা ছাত্রলীগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফোনে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয় শাখাকে জোরালোভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। শিক্ষার্থীদের র‌্যাগিং ও হয়রানি করা বাংলাদেশ ছাত্রলীগ কখনোই করে না। শিক্ষার্থীদের সুখ- দুঃখে আমরা সাথী হতে চাই।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবাগত ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠে।

এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় ৩টা পর্যন্ত দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। ভুক্তভোগী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর করেন এবং তাকে বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখেন বলে অভিযোগ তার।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভয় পেয়ে হল ছেড়ে বাসায় চলে যান ভূক্তভোগী ওই ছাত্রী। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।

এদিকে সিনিয়রদের সঙ্গে খারাপ ব্যবহার ও বহিরাগতদের দিয়ে হুমকি দেওয়ানোর অভিযোগ করেন ছাত্রলীগ নেত্রী অন্তরা। তার শাস্তির দাবি চেয়ে নির্যাতিত ছাত্রীর বিরূদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।