Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবির পবিত্র মাটিতে অপশক্তির কোন জায়গা নেই : জয়

admin • 12 Jul 2023, 02:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবির পবিত্র মাটিতে অপশক্তির কোন জায়গা নেই : জয়

 ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ইবির পবিত্র মাটিতে এইসব দেশবিরোধী অপশক্তিদের কোনো জায়গা নাই। সামনের নির্বাচনে নৌকাকে জয়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্টে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সাধারণ সম্পাদক জয়। এর-আগে যেকোনো নৈরাজ্য প্রতিহতে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সমাবেশে নাসিম আহমেদ বলেন, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, দেশের জনগণের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের বিরুদ্ধেই আমাদের আজকের সমাবেশ।

জয় আরও বলেন, সমাবেশে আমরা বলতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সুসংগঠিত এবং সাধারণ ছাত্রদের নিয়ে সবসময় কাজ করে। ইবির মাটিতে ছাত্র শিবির, ছাত্রদল বা জঙ্গিবাদের মতাদর্শী যেসব ছাত্রসমাজ ইবির মাটিতে তাদের কোনো প্রশ্রয় নাই। তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ জিরো টলারেন্স জারি করেছে।

সমাবেশে সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে তাদেরকে বলতে চাই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তাদেরকে রুখে দিতে সবসময় স্বচ্ছার থাকবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।