ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্তিমার নবীন’বরণ ও প্রবীণ’বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় রক্তিমার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহা: মেহের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো: জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, সাবেক সহসভাপতি উম্মে হাবিবা হ্যাপী, সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম আরাফাত, সাবেক সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি কর্মকার এবং সাবেক আইটি বিষয়ক সম্পাদক মো. তাসনিমুল হাসান
এসময় অনুষ্ঠানে শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ভলেন্টিয়ার অব দ্য ইয়ারদের পুরস্কার বিতরণ করা হয়।





