Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে 'দেশে-বিদেশে বায়োটেক ক্যারিয়ারের সুযোগ ও সাফল্যের রাস্তা' শীর্ষক ওয়েবিনার

admin • 30 Jun 2024, 12:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবিতে 'দেশে-বিদেশে বায়োটেক ক্যারিয়ারের সুযোগ ও সাফল্যের রাস্তা' শীর্ষক ওয়েবিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ থেকে গ্র‍্যাজুয়েটকৃত শিক্ষার্থীদের সংগঠন 'নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্ট অফ বাংলাদেশ' এর ইবি শাখার উদ্যোগে 'দেশে-বিদেশে বায়োটেক ক্যারিয়ারের সুযোগ ও সাফল্যের রাস্তা' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০শে জুন) সংগঠন সূত্রে এসব তথ্য জানা যায়। এর-আগে গতকাল শনিবার রাতে অনলাইন মিটিং প্লাটফর্ম জুমে দেশের ২০ টির অধিক বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়৷

প্রোগ্রামে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (বায়োটেক প্লান্ট) অফিসার মো: তাসনিম-ই-তারিক আবির এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জার্মানির হ্যানোভার মেডিকেল স্কুলের পিএইচডি ফেলো ইন ইনফেকশন বায়োলজি জিনিয়া আফরিন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।