Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin • 21 Feb 2023, 10:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

 

এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারঃ) এইচ.এম.আলী হাসান।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পর্যায়ক্রমে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হল, শাখা ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ইবি থানার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে ইবি শহীদ মিনার প্রাঙ্গণ লোকে লোকারণ্যহয়ে উঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।