Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইন্দোনেশিয়ায় কারখানায় বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

admin • 24 Dec 2023, 02:40 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় কারখানায় বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় চীনের অর্থায়নে নির্মিত একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। আজ রোববার দেশটির পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

   

বার্তা সংস্থা এএফপি জানায়, সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিটি ইন্দোনেশিয়া তসিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন একটি প্ল্যান্টে রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

   

কারখানাটির মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, বর্তমানে হতাহতের মোট সংখ্যা ৫১ জন। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। আরও ৩৯ জন সামান্য এবং গুরুতর আহত হয়েছেন যারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

   

প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানার একটি চুল্লিতে মেরামত কাজ করার সময় বিস্ফোরণটি ঘটে। মূলত মেরামতের সময় সেখানে দাহ্য তরলে আগুন ধরে যায়। পরবর্তীতে বিস্ফোরণের ফলে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয়।

   

কুর্নিয়াওয়ান জানান , রোববার সকালে আগুন সফলভাবে নিভিয়ে ফেলা হয়েছে।

   

শিল্প পার্কটি পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, তারা এই বিপর্যয়কর দুর্ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’। পরিচয় শনাক্ত হওয়া বেশ কয়েকজন নিহতদের দেহাবশেষ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

   

খনিজ সমৃদ্ধ ইন্দোনেশিয়া নিকেল উৎপাদনের একটি হাব। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং স্টেইনলেস স্টিল তৈরিতে এটি ব্যবহৃত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।