Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা

admin • 29 Oct 2024, 04:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানির মামলা

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে ৫০০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে নোমান গ্রুপ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে নোমান গ্রুপের ব্যবস্থাপক প্রশাসন মুরাদুল ইসলাম এ মামলা দায়ের করেন।

 

মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ. এম. বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যান এবং পরিচালকদের বিরুদ্ধে বিগত ২০২২ সালের ৪ ডিসেম্বর, ২০২২ সালের ২১ ডিসেম্বর ও ২০২৪ সালের ২৭ অক্টোবর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব।

 

প্রতিবেদনে নোমান গ্রুপের বিরুদ্ধে বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, অবৈধভাবে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ দেশ থেকে পালিয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ অর্থের যোগান দিয়েছেনসহ আরও ভিত্তিহীন, মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়েছে। 

 

তিনি  বলেন, দীর্ঘদিন যাবত  ধারাবাহিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নোমান গ্রুপের বিরুদ্ধে মানহানিকর প্রতিবেদন করে যাচ্ছে ইনকিলাব। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক পত্রিকাটি। ফলে  নিজস্ব সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে নোমান গ্রুপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।