Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ১০

admin • 07 Feb 2024, 05:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ১০

ইতালির জেনোভায় সড়ক দুর্ঘটনায় এমডি শামস বাশার নামে এক বাংলাদেশি নিহত (৪৩) হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে জেনোভায় হাইওয়ে সড়কে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

   

নিহত বাশারের বাবার নাম মোহাম্মদ জালাল বাশার। তার দেশের বাড়ি ঢাকা জেলার উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলেসন্তান রয়েছে।

   

এ ব্যাপারে মিলান কনসুলেট অফিসের (শ্রম) কনসাল সাব্বির আহমেদ জানান, নিহত বাশারের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। প্রশাসনিক সমস্ত কাজ শেষে মিলান কনসুলেট অফিস এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।