Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইউক্রেনে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে, নিহত ১৪

admin • 07 Jul 2024, 09:37 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইউক্রেনে লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে, নিহত ১৪

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ওই অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, একটি লরি ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি

নিহতদের মধ্যে ৬ বছরের এক শিশুসহ বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই চালকও মারা গেছেন। একই ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনিক কর্মকর্তা ওলেকসান্ডার কোভাল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, শনিবার (৬ জুলাই) ১টা ৪৫ দিকে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় গাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এর পাশেই শিশুদের খেলনাও পড়ে থাকতে দেখা গেছে। মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।