Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভিডিও:আলু দিয়ে আঁকলেন মোনালিসার ছবি!

admin • 15 Sep 2023, 03:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ভিডিও:আলু দিয়ে আঁকলেন মোনালিসার ছবি!

প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসা আজও সবাইকে বিমোহিত করে। অনেকেই নিজের চেষ্টায় সেই মোনালিসার ছবি আঁকতে চান। এবার তেমনই এক ব্যক্তি চেষ্টা করেছের মোনালিসা আঁকার। তবে অন্যদের মতো ব্রাশ আর রঙ দিয়ে নয়। আলু আর লেটুস পাতা দিয়ে। ভিডিও

ব্রাজিলের ওই ব্যক্তির নাম হুইলসন টোরমেন। তিনি পেশায় একজন প্রফেশনাল আর্টিস্ট। গত মাসে তিনি মোনালিসা আঁকেন। তবে কোনো কাগজে নয়, আলু আর লেটুস পাতা দিয়ে। এ নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেছেন তিনি।

বিশেষ ধরনের আলু কিনে এই কাজ শুরু করেন প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন। এরপর তিনি মোনালিসার মুখে ছবি আঁকেন তাতে। বিশেষ রং ব্যবহার করে মোনালিসার নাক-মুখ ও চোখ এঁকেছেন তিনি।

তবে চুল বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। তবে সেই ঝামেলাও মিটেছে। সবুজ ও কালো রঙের লেটুস পাতা দিয়ে বানান চুল ও শরীরের গঠন। এর আগে শরীরে অবয়ব বানাতে কয়েকটি আলু ব্যবহার করেছেন হুইলসন টোরমেন।

সব মিলিয়ে মোনালিসার ছবির একটি অবয়ব বানান প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন। মজার ব্যাপার হচ্ছে, এই মোনালিসার অবয়ব খাওয়ার যোগ্য!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।